পেমেন্ট গেটওয়ে

ওয়েবসাইটের জন্য bKash পেমেন্ট গেটওয়ে, কোডিং ছাড়াই

Sellsull-এ bKash, Nagad, SSLCommerz আর aamarPay আগে থেকেই যুক্ত। আপনার মার্চেন্ট তথ্য একবার বসালেই কাস্টমার চেকআউটে অনলাইনে টাকা দিতে পারেন, আর টাকা যায় সরাসরি আপনার নিজের অ্যাকাউন্টে।

যেসব পেমেন্ট পদ্ধতি চালু করা যায়

bKash মার্চেন্ট (অটোমেটিক)

কাস্টমার চেকআউটে bKash বাছলে bKash-এর নিজের পেমেন্ট পাতায় যান, পিন দিয়ে টাকা দেন, তারপর আপনার দোকানে ফিরে আসেন। লাগে আপনার bKash মার্চেন্ট অ্যাকাউন্টের Username, Password, App Key আর App Secret।

পার্সোনাল bKash ও Nagad

মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকলে নিজের নম্বর, নির্দেশনা আর QR কোড দিন। কাস্টমার Send Money করে চেকআউটে Transaction ID লেখেন, আপনি মিলিয়ে নিয়ে অর্ডার কনফার্ম করেন।

SSLCommerz

এক গেটওয়েতে কার্ড (Visa, Mastercard), bKash, Nagad, Rocket আর ইন্টারনেট ব্যাংকিং। লাগে SSLCommerz-এর Store ID আর Store Password।

aamarPay

কার্ড আর মোবাইল ব্যাংকিং এক জায়গায়। লাগে aamarPay-এর Store ID আর Signature Key।

ক্যাশ অন ডেলিভারি

নতুন দোকানে আগে থেকেই চালু। অনলাইন পেমেন্টের পাশাপাশি রাখা যায়, কাস্টমার নিজে বেছে নেন।

দামি পণ্যে অগ্রিম

কোনো পণ্যে নির্দিষ্ট অগ্রিম বা শুধু ডেলিভারি চার্জ অগ্রিম নিতে পারেন। ফেক অর্ডার আর রিটার্নের ক্ষতি কমে।

টাকা আপনার নিজের অ্যাকাউন্টে

Sellsull মাঝখানে টাকা রাখে না, কোনো কমিশনও কাটে না। প্রতিটা দোকান নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে; গেটওয়ের চার্জ শুধু গেটওয়েকেই দিতে হয়।

সব প্ল্যানে, ফ্রি প্ল্যানেও

পেমেন্ট গেটওয়ে ফ্রি Starter প্ল্যান থেকেই পাওয়া যায়। কোনো প্লাগইন বা ডেভেলপার লাগে না।

Nagad-এর মার্চেন্ট চেকআউট এখনো সরাসরি যুক্ত নয়: Nagad নিতে পার্সোনাল Nagad নম্বর, অথবা SSLCommerz বা aamarPay ব্যবহার করুন।

৪ ধাপে আপনার দোকানে bKash পেমেন্ট চালু করুন

  1. ফ্রি Sellsull অ্যাকাউন্ট খুলুন, পণ্য যোগ করুন।
  2. bKash থেকে মার্চেন্ট পেমেন্ট গেটওয়ের (PGW) তথ্য নিন: Username, Password, App Key, App Secret। মার্চেন্ট না থাকলে পার্সোনাল নম্বর দিয়েই শুরু করুন।
  3. ড্যাশবোর্ড → Manage Shop → পেমেন্ট পদ্ধতি-তে তথ্যগুলো বসিয়ে bKash চালু করুন।
  4. নিজে একটা ছোট অর্ডার করে দেখুন, তারপর দোকানের লিংক Facebook পেজে দিন।

আরও পড়ুন: bKash ও Nagad পেমেন্ট নেওয়ার গাইড · কুরিয়ার ইন্টিগ্রেশন · ফ্রি ফ্রড চেকার · ব্যবসার ধরন অনুযায়ী ওয়েবসাইট

আজই আপনার দোকানে bKash পেমেন্ট নিন

ফ্রি প্ল্যানে শুরু করুন, ব্যবসা বাড়লে আপগ্রেড করুন।

FAQ

সাধারণ জিজ্ঞাসা

শুরু করার আগে যা সবাই জানতে চান।

আরও প্রশ্ন দেখুন

ওয়েবসাইটে bKash পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে কি কোডিং লাগে?

না। Sellsull-এ bKash আগে থেকেই যুক্ত। Manage Shop → পেমেন্ট পদ্ধতি-তে আপনার bKash মার্চেন্টের Username, Password, App Key আর App Secret বসালেই চালু হয়।

bKash মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকলে কী করব?

পার্সোনাল bKash বা Nagad নম্বর দিয়ে শুরু করুন। কাস্টমার Send Money করে চেকআউটে Transaction ID দেন, আপনি মিলিয়ে নিয়ে অর্ডার কনফার্ম করেন। পরে মার্চেন্ট অ্যাকাউন্ট হলে অটোমেটিক bKash চালু করুন।

পেমেন্টের টাকা কোথায় যায়, Sellsull কি কমিশন নেয়?

টাকা সরাসরি আপনার নিজের bKash, SSLCommerz বা aamarPay অ্যাকাউন্টে যায়। Sellsull কোনো কমিশন কাটে না; লেনদেনের চার্জ শুধু সংশ্লিষ্ট গেটওয়ের নিয়মে।

Nagad পেমেন্ট নেওয়া যায়?

হ্যাঁ, পার্সোনাল Nagad নম্বরে (Transaction ID দিয়ে), অথবা SSLCommerz বা aamarPay-এর মাধ্যমে। Nagad-এর নিজস্ব মার্চেন্ট চেকআউট এখনো সরাসরি যুক্ত নয়।

ফ্রি প্ল্যানে কি পেমেন্ট গেটওয়ে পাওয়া যায়?

হ্যাঁ। bKash, Nagad, SSLCommerz, aamarPay আর ক্যাশ অন ডেলিভারি ফ্রি Starter প্ল্যান থেকেই চালু করা যায়।

২৪/৭ সাপোর্ট

সাহায্য লাগছে? আমরা পাশে আছি

আমাদের টিম ২৪/৭ প্রস্তুত আপনার প্রশ্নের উত্তর দিতে। যেকোনো সময় যোগাযোগ করুন — বিক্রির যাত্রায় আপনি কখনো একা নন।

যোগাযোগ করুন