Facebook Ads Manager-এ Purchase-এর সংখ্যা আপনার আসল অর্ডারের চেয়ে বেশি দেখানো সাধারণত ডুপ্লিকেট ইভেন্টের কারণে হয় না; বেশিরভাগ সময় কারণ হলো অর্ডার দেওয়ার সাথে সাথে Purchase যাওয়া, বিজ্ঞাপনের তারিখ ধরে গোনা, ক্যাম্পেইনে অন্য পণ্যের বিক্রি ধরা আর ad account-এর টাইম জোন। নিচে পাঁচটা কারণ, প্রতিটা কীভাবে নিজে যাচাই করবেন, আর কখন সত্যিই কিছু ভুল আছে।
প্রথমে বুঝুন: Ads Manager আর Events Manager আলাদা জিনিস গোনে
- Events Manager দেখায় আপনার ওয়েবসাইট থেকে কয়টা Purchase ইভেন্ট এসেছে, আর কখন এসেছে।
- Ads Manager দেখায় কয়টা Purchase কোনো বিজ্ঞাপনের সাথে মেলানো গেছে — আর সেটা দেখায় বিজ্ঞাপন যেদিন দেখা বা ক্লিক হয়েছে, সেদিনের হিসেবে।
তাই দুটো সংখ্যা মেলানোর আগে ঠিক করুন কোনটার সাথে মেলাচ্ছেন। নিজের অর্ডারের সাথে মেলাতে Events Manager-ই সঠিক জায়গা।
কারণ ১: Purchase যায় অর্ডার দেওয়ার সাথে সাথে, কনফার্মের আগে
বেশিরভাগ ওয়েবসাইটে কাস্টমার অর্ডার দিলেই Purchase চলে যায়। পরে ফোনে কনফার্ম করতে গিয়ে কিছু অর্ডার বাতিল হয়, কিছু পার্সেল ফেরত আসে — কিন্তু Facebook-এর হিসাবে সেগুলো Purchase-ই থেকে যায়। COD-নির্ভর দোকানে এটাই সবচেয়ে বড় কারণ।
সমাধান: অর্ডার কনফার্ম হওয়ার পর Purchase পাঠান। Sellsull-এ Frontend Settings-এ "অর্ডার কনফার্ম না হওয়া পর্যন্ত Purchase Event বিলম্বিত করুন" চালু করলে অর্ডার পেন্ডিং থেকে কনফার্ম হলে তবেই Purchase যায়, বাতিল অর্ডার যায় না। খেয়াল রাখবেন, তখন Facebook-এ Purchase দেরিতে পৌঁছায়, তাই নতুন ক্যাম্পেইনের প্রথম কয়েক ঘণ্টায় কম দেখাতে পারে।
কারণ ২: ক্যাম্পেইনের Purchase মানে শুধু সেই পণ্যের বিক্রি নয়
একটা পণ্যের বিজ্ঞাপনে ক্লিক করে কাস্টমার দোকানের অন্য যেকোনো পণ্য কিনলেও Facebook সেটা ওই ক্যাম্পেইনের Purchase হিসেবে গোনে। ফলে "এই পণ্যের অর্ডার ১০টা, অথচ ক্যাম্পেইনে ১৮টা Purchase" — এমন হওয়া স্বাভাবিক।
যাচাই: একই সময়ে পুরো দোকানের মোট অর্ডারের সাথে মেলান, শুধু একটা পণ্যের সাথে নয়।
কারণ ৩: Ads Manager বিজ্ঞাপনের দিন ধরে গোনে
ডিফল্ট হিসাব হলো ক্লিকের ৭ দিন আর দেখার ১ দিনের মধ্যে কেনা। কেউ সোমবার বিজ্ঞাপনে ক্লিক করে বৃহস্পতিবার কিনলে Ads Manager সেই Purchase সোমবারের ঘরে দেখাতে পারে। তাই "আজ" কলামে আজকের অর্ডারের চেয়ে বেশি বা কম দুটোই হতে পারে, আর কয়েক দিন পরে পুরোনো দিনের সংখ্যা বেড়ে যায়।
কারণ ৪: ad account-এর টাইম জোন
Ads Manager-এর "Today" চলে ad account-এর টাইম জোন অনুযায়ী। অ্যাকাউন্ট খোলার সময় টাইম জোন বাংলাদেশ (GMT+6) না দিলে দিন শুরু হয় অন্য সময়ে, আর রাত ১২টার পরের "আজ"-এর সংখ্যা আপনার দোকানের আজকের অর্ডারের সাথে মেলে না। দেখুন: Ads Manager → Ad account settings → Time zone।
কারণ ৫: সত্যিকারের ভুল সেটআপ
উপরের চারটা স্বাভাবিক। কিন্তু এগুলো হলে সত্যিই সংখ্যা ভুল আসে:
- একই Purchase দুবার: ব্রাউজারের Pixel আর সার্ভারের Conversions API দুটো চালু, কিন্তু দুই জায়গার event ID আলাদা — তখন Facebook দুটোকে আলাদা গোনে। Events Manager-এ Purchase খুলে "Deduplication" দেখুন।
- একাধিক Pixel বা কোড দুবার বসানো: থিমে একবার, Google Tag Manager-এ আরেকবার।
- অর্ডার সফল পেজ রিফ্রেশ করলে আবার Purchase: পেজে একবারের বেশি না যাওয়ার ব্যবস্থা না থাকলে।
- Test event code রেখে দেওয়া: পরীক্ষার কোড শুধু পরীক্ষার সময়ের জন্য; কাজ শেষে মুছে দিন।
Sellsull-এ প্রতিটি অর্ডারের Purchase একবারই যায়: ব্রাউজার আর সার্ভার একই event ID ব্যবহার করে, আর সফল পেজ রিফ্রেশ করলে আবার যায় না। সেটআপের বিস্তারিত: Facebook Conversions API গাইড।
কীভাবে নিজে মেলাবেন: ১০ মিনিটের পদ্ধতি
- Events Manager → আপনার Pixel → Purchase খুলুন, তারিখ একটা দিন বেছে ঘণ্টা ধরে দেখুন।
- একই দিনে আপনার ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মোট অর্ডার গুনুন (বাতিলসহ)।
- দুটো প্রায় সমান হলে ট্র্যাকিং ঠিক আছে; Ads Manager-এর পার্থক্য উপরের ১–৪ কারণে।
- Events Manager-এ অর্ডারের চেয়ে অনেক বেশি হলে কারণ ৫ খুঁজুন।
- অনেক কম হলে দেখুন Conversions API চালু আছে কি না; শুধু ব্রাউজার Pixel থাকলে ad blocker আর পেজ আগে বন্ধ করায় কিছু হারায়।
Sellsull-এ এক জায়গায় পুরো হিসাব: Facebook ট্র্যাকিং রিপোর্ট
ভেন্ডর প্যানেলের Reports → Facebook ট্র্যাকিং রিপোর্ট-এ (সব প্ল্যানে) দেখা যায়:
- কয়টা Purchase Facebook-এ গেছে, তার কয়টা কনফার্ম, কয়টা পেন্ডিং, কয়টা বাতিল বা রিটার্ন।
- পণ্য অনুযায়ী Purchase আর কনফার্ম বিক্রি।
- কোন অর্ডার Facebook বা Instagram-এর লিংক থেকে এসেছে।
- দিন আর ঘণ্টা ধরে টেবিল, Events Manager-এর সাথে মেলানোর জন্য।
- সেটআপ পরীক্ষা: Pixel ID, Conversions API token, test event code রয়ে গেছে কি না।
- আপনার নিজের সংখ্যা দিয়ে লেখা ব্যাখ্যা — কেন Facebook আলাদা দেখাচ্ছে।
সাধারণ প্রশ্ন
Facebook-এ Purchase বেশি দেখালে কি টাকা নষ্ট হচ্ছে?
সবসময় না। বাতিল অর্ডার গোনা হলে বিজ্ঞাপনের ফল আসলের চেয়ে ভালো দেখায়, তাই সিদ্ধান্ত নিন কনফার্ম বা ডেলিভারড অর্ডার ধরে। চাইলে কনফার্মের পর Purchase পাঠান।
ডুপ্লিকেট Purchase হচ্ছে কি না কীভাবে বুঝব?
Events Manager-এ একই দিনের Purchase আপনার মোট অর্ডারের চেয়ে স্পষ্টভাবে বেশি হলে, আর Deduplication-এ সমস্যা দেখালে। Ads Manager-এর সংখ্যা দিয়ে এটা বোঝা যায় না।
Purchase দেরিতে পাঠালে কি বিজ্ঞাপন খারাপ চলবে?
Facebook তখন শুধু আসল ক্রেতাদের থেকে শেখে, যা দীর্ঘমেয়াদে ভালো। তবে কনফার্মে দেরি করলে ইভেন্টও দেরিতে যায়, তাই অর্ডার দ্রুত কনফার্ম করুন।
Ads Manager-এর "Today" কেন আমার আজকের অর্ডারের সাথে মেলে না?
ad account-এর টাইম জোন আর বিজ্ঞাপনের তারিখ ধরে গোনার কারণে। Events Manager-এ ঘণ্টা ধরে মেলান।
Facebook বিজ্ঞাপনের জন্য অর্ডার ফর্মসহ পেজ বানাতে দেখুন: ল্যান্ডিং পেজ কীভাবে বানাবেন। আজই একটি ফ্রি দোকান খুলুন।