পোশাক ও ফ্যাশন

পোশাক ও ফ্যাশনের ব্যবসার জন্য ই-কমার্স ওয়েবসাইট

থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট বা জুতা, যা-ই বিক্রি করুন: সাইজ-রঙের আলাদা স্টক, সাইজ চার্ট, কম্বো অফার, ফেক অর্ডার ঠেকানো আর এক ক্লিকে কুরিয়ার। কোডিং ছাড়াই, ফ্রিতে শুরু।

পোশাকের অনলাইন দোকানে যা লাগে, সব বিল্ট-ইন

সাইজ আর রং, প্রতিটির আলাদা স্টক

একটা পণ্যে যত খুশি সাইজ (S, M, L, XL বা 38, 40, 42) আর রং। প্রতিটি সাইজ-রঙের জোড়ার আলাদা দাম ও স্টক। কোনো সাইজ শেষ হলে কাস্টমার সেটা বাছতেই পারেন না।

সাইজ চার্ট

পণ্যের সাথে সাইজ চার্টের ছবি দিন, পণ্যের পাতায় দেখাবে। ভুল সাইজের রিটার্ন কমানোর সবচেয়ে সহজ উপায়।

ফ্যাশনের উপযোগী টেমপ্লেট

তৈরি টেমপ্লেট থেকে বেছে নিন, ব্র্যান্ডের রং বসান। ছবির অনুপাত (চৌকো বা লম্বা পোর্ট্রেট) ঠিক করা যায়, তাই মডেলের ছবি কাটা পড়ে না।

ফোনে এক ট্যাপে অর্ডার

চেকআউট পেজে না গিয়েই নাম, ফোন আর ঠিকানা দিয়ে অর্ডার। Facebook বিজ্ঞাপন দেখে আসা কাস্টমার দ্রুত কেনেন।

কম্বো অফার

"যেকোনো ৩টা টি-শার্ট ৳৯৯৯" ধরনের অফার, কাস্টমার প্রতিটা পিসের রং-সাইজ আলাদা বাছতে পারেন। (Platinum প্ল্যানে)

নতুন কালেকশনে প্রি-অর্ডার

ঈদ বা পূজার কালেকশন আসার আগেই অগ্রিম নিয়ে বুকিং। কোন ডিজাইন কতটা আনবেন আগেই বোঝা যায়। (Platinum প্ল্যানে)

বিজ্ঞাপনের ল্যান্ডিং পেজ

একেকটা কালেকশনের জন্য আলাদা পেজ, অর্ডার ফর্মসহ। Facebook Pixel আর Conversions API বিল্ট-ইন।

ফেক অর্ডার আর রিটার্ন কমানো

পাঠানোর আগে কাস্টমারের কুরিয়ার রেকর্ড দেখুন, ঝামেলার নম্বর block করুন, দামি পণ্যে অগ্রিম নিন।

কুরিয়ার: Steadfast, Pathao, RedX, Carrybee · পেমেন্ট: COD, bKash, Nagad, SSLCommerz, aamarPay · শোরুমের জন্য বারকোডসহ POS

৫ ধাপে আপনার ফ্যাশন দোকান চালু করুন

  1. ফ্রি অ্যাকাউন্ট খুলুন, কার্ড লাগে না।
  2. টেমপ্লেট আর রং বাছুন, লোগো দিন, ছবির অনুপাত ঠিক করুন।
  3. ক্যাটাগরি সাজান: যেমন মেয়েদের পোশাক → থ্রি-পিস, শাড়ি; ছেলেদের → পাঞ্জাবি, টি-শার্ট।
  4. পণ্য যোগ করুন: সাইজ-রঙের ভ্যারিয়েন্ট, সাইজ চার্ট আর ভালো আলোর ছবিসহ।
  5. কুরিয়ার আর bKash যুক্ত করুন, তারপর Facebook পেজে দোকানের লিংক দিন।

আরও পড়ুন: বিজ্ঞাপনের ল্যান্ডিং পেজ · কম্বো অফার · ফেক অর্ডার ঠেকানো · প্রফিট ক্যালকুলেটর

আজই আপনার পোশাকের দোকান অনলাইনে আনুন

ফ্রি প্ল্যানে শুরু করুন, ব্যবসা বাড়লে আপগ্রেড করুন।

FAQ

সাধারণ জিজ্ঞাসা

শুরু করার আগে যা সবাই জানতে চান।

আরও প্রশ্ন দেখুন

পোশাকের দোকানের জন্য কি Sellsull ভালো?

হ্যাঁ। সাইজ-রঙের ভ্যারিয়েন্ট আর আলাদা স্টক, সাইজ চার্ট, কম্বো, প্রি-অর্ডার, ফেক অর্ডার ঠেকানো আর দেশি কুরিয়ার, পোশাক বিক্রির যা দরকার সবই বিল্ট-ইন, বাংলায়।

কোডিং না জানলে কি ওয়েবসাইট বানানো যাবে?

হ্যাঁ। টেমপ্লেট বাছা, পণ্য যোগ করা আর কুরিয়ার-পেমেন্ট যুক্ত করা, সবই ফর্ম পূরণ করে হয়। মোবাইল থেকেও করা যায়।

পোশাকের ই-কমার্স ওয়েবসাইট বানাতে কত খরচ?

ফ্রি Starter প্ল্যানে ১০টি পণ্য দিয়ে শুরু করা যায়। Professional মাসে ৳500 (১০০টি পণ্য, নিজের ডোমেইন), Platinum মাসে ৳1,500 (আনলিমিটেড পণ্য, কম্বো, প্রি-অর্ডার)। হোস্টিং আর SSL আলাদা কিনতে হয় না।

কোন কুরিয়ার আর পেমেন্ট যুক্ত করা যায়?

কুরিয়ার: Steadfast, Pathao, RedX আর Carrybee, এক ক্লিকে বা একসাথে অনেক অর্ডার। পেমেন্ট: ক্যাশ অন ডেলিভারি, bKash, Nagad, SSLCommerz আর aamarPay; টাকা যায় আপনার নিজের অ্যাকাউন্টে।

শোরুম থাকলে কি অনলাইন আর দোকানের স্টক একসাথে রাখা যায়?

হ্যাঁ। বারকোডসহ POS দিয়ে শোরুমের বিক্রি আর অনলাইনের স্টক এক জায়গায় থাকে (Professional প্ল্যান থেকে)।

২৪/৭ সাপোর্ট

সাহায্য লাগছে? আমরা পাশে আছি

আমাদের টিম ২৪/৭ প্রস্তুত আপনার প্রশ্নের উত্তর দিতে। যেকোনো সময় যোগাযোগ করুন — বিক্রির যাত্রায় আপনি কখনো একা নন।

যোগাযোগ করুন