1. Sellsull
  2. সেরা ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার
২০২৬ গাইড · হালনাগাদ ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সেরা ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার (২০২৬)

৮টি প্ল্যাটফর্মের দাম, ফ্রি প্ল্যান, প্রতি বিক্রির ফি, দেশি কুরিয়ার, bKash আর ফেক অর্ডার ঠেকানোর সৎ তুলনা — প্রতিটি তথ্য তাদের নিজের সাইট থেকে।

৫.০ Google-এ ১২টি রিভিউ ৫০০+ দোকান তৈরি হয়েছে ৪ দেশি কুরিয়ার বিল্ট-ইন
সংক্ষিপ্ত উত্তরFacebook থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নেওয়া বেশিরভাগ বাংলাদেশি বিক্রেতার জন্য সেরা বিল্ডার সেটাই, যেখানে দেশি কুরিয়ার, bKash আর ফেক অর্ডার ঠেকানোর ব্যবস্থা আগে থেকেই আছে, দাম টাকায়, আর প্রতি বিক্রিতে কোনো ফি নেই। Sellsull ঠিক এর জন্যই তৈরি, আর ফ্রি প্ল্যানে শুরু করা যায়। মূলত বিদেশে বিক্রি করলে বা বিশাল অ্যাপ মার্কেটপ্লেস লাগলে Shopify বা WooCommerce বেশি মানানসই — নিচের তুলনায় কে কোথায় এগিয়ে, তা দেখানো আছে।

এক নজরে: কার জন্য কোনটা

Facebook-এ বিজ্ঞাপন চালানো COD বিক্রেতাSellsull

ল্যান্ডিং পেজ, সার্ভার-সাইড Pixel, কুরিয়ার বুকিং আর ফেক অর্ডার যাচাই এক জায়গায়।

একদম নতুন, বাজেট নেইSellsull · FrameX · Banikh

তিনটিতেই মাসিক ফি ছাড়া শুরু করা যায়; নিচে প্রতিটির ফ্রি প্ল্যানের সীমা দেখুন।

মূলত বিদেশে বিক্রিShopify

আন্তর্জাতিক পেমেন্ট, শিপিং আর বিশাল অ্যাপ মার্কেটপ্লেস।

নিজের ডেভেলপার আছে, পুরো নিয়ন্ত্রণ চানWooCommerce

ফ্রি ওপেন-সোর্স সফটওয়্যার; হোস্টিং, আপডেট আর প্লাগইন আপনার দায়িত্বে।

অনলাইন দোকান + শোরুমSellsull · Bitcommerz

দুটোতেই কাউন্টারে বিক্রির জন্য বারকোডসহ POS আছে।

বাংলাদেশে ই-কমার্স বিল্ডার বাছার ৭টি মাপকাঠি

বিদেশি "সেরা" তালিকা এগুলো ধরে না, অথচ বাংলাদেশে লাভ-ক্ষতি এখানেই।

ক্যাশ অন ডেলিভারি ও ফেক অর্ডার

বাংলাদেশে প্রায় সব অর্ডারই COD। কুরিয়ার হিস্টরি যাচাই, ফোন/IP/ডিভাইস ব্লক আর ঝুঁকির পণ্যে অগ্রিম নেওয়ার ব্যবস্থা আছে কি না দেখুন — ফেরত আসা পার্সেল মানে ডেলিভারি চার্জের ক্ষতি।

দেশি কুরিয়ার বিল্ট-ইন

অর্ডার লিস্ট থেকে Steadfast, Pathao, RedX বা Carrybee-তে বুকিং আর স্ট্যাটাস নিজে থেকে ফেরত আসা — প্রতিদিন কয়েক ঘণ্টা বাঁচায়।

bKash ও দেশি পেমেন্ট

bKash, Nagad আর SSLCommerz-এর মতো দেশি গেটওয়ে, টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে।

টাকায় দাম, প্রতি বিক্রিতে ফি নেই

ডলারে বিল দিতে আন্তর্জাতিক কার্ড লাগে, আর প্রতি বিক্রিতে শতাংশ ফি ব্যবসা বাড়লে বাড়তেই থাকে।

ল্যান্ডিং পেজ ও বিজ্ঞাপন ট্র্যাকিং

বিজ্ঞাপনে সবচেয়ে বেশি অর্ডার আসে অর্ডার ফর্মসহ এক পণ্যের পেজ থেকে, আর বিজ্ঞাপন ঠিকমতো মাপতে Facebook-এর Conversions API লাগে।

সত্যিকারের ফ্রি প্ল্যান বা ট্রায়াল

পণ্য ও অর্ডারের সীমা দেখুন, আর ফ্রি প্ল্যানে কুরিয়ার-পেমেন্ট চলে কি না।

বাংলায় সাপোর্ট ও ড্যাশবোর্ড

আপনার টিম প্রতিদিন ব্যবহার করবে; বাংলা ড্যাশবোর্ড আর বাংলায় সাপোর্ট জরুরি।

৮টি প্ল্যাটফর্ম পাশাপাশি

অন্য প্ল্যাটফর্মের তথ্য তাদের নিজের ওয়েবসাইট থেকে নেওয়া (সর্বশেষ যাচাই ১৫ অক্টোবর ২০২৬)। দাম ও ফিচার বদলায়, সিদ্ধান্তের আগে তাদের সাইট দেখে নিন। টেবিলটি পাশে স্ক্রল করা যায়।

বিষয় Sellsull FrameX Softune Banikh DeshiCommerce Bitcommerz Shopify WooCommerce
দাম Professional ৳৫০০/মাস · Platinum ৳১,৫০০/মাস · Lifetime ৳৬০,০০০ একবার Starter ৳৫৯৯/মাস · Pro ৳৯৯৯/মাস · Business ৳২,৪৯৯/মাস (বার্ষিকে প্রায় ২৫% কম) Starter ৳৯৫০/মাস · Growth ৳২,৩৯০/মাস · Business ৳৫,৫৯০/মাস মাসিক ফি নেই Starter ৳৫০০/মাস · Standard ৳২,০০০/মাস · Advanced ৳৪,০০০/মাস (বার্ষিকে ২০–২৭.৫% ছাড়) SME ৳১,২৯৯/মাস · Startup ৳২,৯৯৯/মাস · Business ৳৫,৯৯৯/মাস (বার্ষিকে ২০% পর্যন্ত ছাড়) Basic $২৫/মাস · Grow $৬৫/মাস · Advanced $৩৯৯/মাস (ডলারে, আন্তর্জাতিক কার্ডে) প্লাগইন ফ্রি; হোস্টিং প্রায় $২৫–$৩৫০/মাস আর প্রতিটি এক্সটেনশন $২৯–$২৯৯/বছর (তাদের হিসাব)
ফ্রি প্ল্যান / ট্রায়াল ফ্রি Starter প্ল্যান: ১০টি পণ্য, ফ্রি সাবডোমেইন ফ্রি প্ল্যান: মাসে ৩০টি অর্ডার, FrameX সাবডোমেইন, ক্যাশ অন ডেলিভারি ৭ দিনের ফ্রি ট্রায়াল, ফ্রি প্ল্যান নেই প্রথম ২৫টি অর্ডার ফ্রি (লঞ্চ অফারে এখন সব অর্ডার ফ্রি) ৭ দিনের ফ্রি ট্রায়াল, ফ্রি প্ল্যান নেই ৭ দিনের ফ্রি ট্রায়াল, ফ্রি প্ল্যান নেই ৩ দিন ফ্রি, তারপর ৩ মাস $১/মাস ফ্রি, ওপেন-সোর্স সফটওয়্যার
প্রতি বিক্রিতে ফি নেই ০% কমিশন ০% ট্রানজেকশন ফি প্রথম ২৫টির পর প্রতি ডেলিভারড অর্ডারের ১.৫% (সর্বনিম্ন ৳৫) তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই থার্ড-পার্টি পেমেন্টে ২% / ১% / ০.৬% (বাংলাদেশে Shopify Payments নেই) শুধু পেমেন্ট প্রোভাইডারের প্রসেসিং ফি
দেশি কুরিয়ার Steadfast, Pathao, RedX, Carrybee (এক ক্লিকে ও একসাথে বুকিং, স্ট্যাটাস আপডেট) Pathao, Steadfast, RedX, Carrybee Steadfast, Pathao, RedX, eCourier Steadfast, Pathao, RedX সব প্ল্যানে এক ক্লিকে কুরিয়ার শিপিং (প্রাইসিং পেজে কুরিয়ারের নাম নেই) Pathao, Steadfast, RedX, Paperfly ও অন্যান্য বিল্ট-ইন নেই; অ্যাপ দিয়ে যোগ করতে হয় তাদের সাইটে উল্লেখ নেই
দেশি পেমেন্ট COD, bKash, Nagad (পার্সোনাল), SSLCommerz, aamarPay Starter থেকে FrameX Pay (bKash, Nagad, Rocket, কার্ড) COD, ম্যানুয়াল bKash/Nagad, bKash, Nagad, SSLCommerz ফোন OTP-সহ COD; bKash, Nagad ও কার্ড "আসছে" তাদের সাইটে উল্লেখ নেই COD, bKash, Nagad, Rocket, SSLCOMMERZ, কার্ড থার্ড-পার্টি পেমেন্ট প্রোভাইডারের মাধ্যমে তাদের সাইটে উল্লেখ নেই
ফেক অর্ডার ঠেকানো কুরিয়ার হিস্টরি যাচাই, ফোন/IP/ডিভাইস ব্লক (Professional থেকে), পণ্য ধরে COD-তে অগ্রিম, ডুপ্লিকেট অর্ডার বন্ধ "COD fraud checks" উল্লেখ আছে; কোন প্ল্যানে, তা তাদের পেজে স্পষ্ট নয় ফ্রড প্রোটেকশন: ফোন ব্লকলিস্ট, IP ব্লক, ডিভাইস রুল অর্ডার কনফার্মের আগে ফোন OTP ফ্রড চেকার ক্রেডিট: প্ল্যান অনুযায়ী দিনে ৩০, ১০০ বা ৩০০ তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই
ল্যান্ডিং পেজ পেইড প্ল্যানে আনলিমিটেড (ফ্রিতে ১টি); তৈরি ডিজাইন + ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ বিল্ডার (Platinum); Facebook Conversions API ও TikTok বিল্ট-ইন ফ্রি ২ · Starter ১০ · Pro ৫০ · Business আনলিমিটেড তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই Starter ৫ · Standard ৫০ · Advanced আনলিমিটেড স্টোর বিল্ডার আছে; আলাদা ল্যান্ডিং পেজ বিল্ডারের উল্লেখ নেই থিম ও অ্যাপ দিয়ে তাদের সাইটে উল্লেখ নেই
স্টোর টেমপ্লেট পেইড প্ল্যানে ২৩টি টেমপ্লেট, যখন খুশি বদলানো যায় (ফ্রিতে ১টি) ফ্রিতে বাছাই করা, Starter-এ বড় লাইব্রেরি, Pro/Business-এ সব (সংখ্যা উল্লেখ নেই) লোগো, রং, ফন্ট ও সেকশনের থিম এডিটর (সংখ্যা উল্লেখ নেই) ৩টি স্টোর টেমপ্লেট সব প্ল্যানে ফ্রি থিম (সংখ্যা উল্লেখ নেই) মোবাইল-উপযোগী টেমপ্লেটসহ ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ বিল্ডার (সংখ্যা উল্লেখ নেই) সব প্ল্যানে থিম ও টেমপ্লেট তাদের সাইটে উল্লেখ নেই
আপসেল ও কম্বো অফার চেকআউটে ও অর্ডারের পরে আপসেল + কম্বো অফার ("যেকোনো ৩টি ৳৯৯৯", কাস্টমার প্রতিটির সাইজ/রং বাছেন) — Platinum "Order bumps & upsells" উল্লেখ আছে (ফ্রিতে নেই); কম্বোর উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই তাদের সাইটে উল্লেখ নেই

সূত্র: framextech.com/pricing, softunebd.com/bn/pricing, banikh.com/en/free-website-builder, deshicommerce.com/price, bitcommerz.com/llms.txt, shopify.com/pricing, woocommerce.com/pricing · sellsull.com/price

প্রতিটি প্ল্যাটফর্ম: কার জন্য ভালো, কোথায় সাবধান

Sellsull

কার জন্য ভালো
Facebook ও TikTok-এ বিজ্ঞাপন দিয়ে COD-তে বিক্রি করা ব্যবসা, যারা কুরিয়ার, বিজ্ঞাপন ট্র্যাকিং আর ফেক অর্ডার যাচাই এক জায়গায়, টাকায় চান।
যা খেয়াল রাখবেন
Shopify বা WooCommerce-এর মতো বড় অ্যাপ মার্কেটপ্লেস নেই; মূলত বাংলাদেশের জন্য তৈরি।
প্ল্যান ও দাম দেখুন →

FrameX

কার জন্য ভালো
যারা সব প্ল্যানে আনলিমিটেড পণ্য আর বিল্ডারের নিজস্ব পেমেন্ট গেটওয়ে চান।
যা খেয়াল রাখবেন
ফ্রি প্ল্যানে মাসে ৩০টি অর্ডারের বেশি নেওয়া যায় না, অনলাইন পেমেন্টও নেই।
Sellsull বনাম FrameX বিস্তারিত →

Softune

কার জন্য ভালো
যেসব বড় হতে থাকা দোকান উপরের প্ল্যানে একাধিক স্টোরফ্রন্ট আর অ্যাকাউন্ট ম্যানেজার চায়।
যা খেয়াল রাখবেন
ফ্রি প্ল্যান নেই; Starter-এ ৫০টি পণ্য।
Sellsull বনাম Softune বিস্তারিত →

Banikh

কার জন্য ভালো
খুব ছোট বা মাঝেমধ্যে বিক্রি করা বিক্রেতা, যারা মাসিক ফির বদলে প্রতি অর্ডারে দিতে চান।
যা খেয়াল রাখবেন
প্রতি ডেলিভারড অর্ডারে শতাংশ ফি বিক্রি বাড়লে বেশি পড়ে।
Sellsull বনাম Banikh বিস্তারিত →

DeshiCommerce

কার জন্য ভালো
যারা প্ল্যানের সাথে Android অ্যাপ আর SMS চান।
যা খেয়াল রাখবেন
ফ্রি প্ল্যান নেই; Starter-এ ৫০টি পণ্য।
Sellsull বনাম DeshiCommerce বিস্তারিত →

Bitcommerz

কার জন্য ভালো
বড় দোকান, যারা পূর্ণ POS (ক্যাশ ড্রয়ার, অফলাইন মোড) আর iOS/Android অ্যাপ চায়।
যা খেয়াল রাখবেন
শুরু ৳১,২৯৯/মাস থেকে; SME-তে মাসে ৫০০টি অর্ডার।
Sellsull বনাম Bitcommerz বিস্তারিত →

Shopify

কার জন্য ভালো
মূলত বিদেশে বিক্রি করা ব্র্যান্ড, যাদের সবচেয়ে বড় অ্যাপ ও থিম মার্কেটপ্লেস লাগে।
যা খেয়াল রাখবেন
ডলারে বিল, প্রতি বিক্রিতে ফি, আর দেশি কুরিয়ার বিল্ট-ইন নেই।
Sellsull বনাম Shopify বিস্তারিত →

WooCommerce

কার জন্য ভালো
ডেভেলপারসহ টিম, যারা কোড ও হোস্টিংয়ের পুরো নিয়ন্ত্রণ চায়।
যা খেয়াল রাখবেন
হোস্টিং, আপডেট, নিরাপত্তা আর প্লাগইনের ঝামেলা আপনার দায়িত্বে।
Sellsull বনাম WooCommerce বিস্তারিত →

বাংলাদেশি বিক্রেতারা কেন Sellsull বেছে নেন

কম ফেক অর্ডার

পাঠানোর আগে কাস্টমারের কুরিয়ার রেকর্ড দেখুন, বারবার ফেক অর্ডার দেওয়াদের ফোন, IP বা ডিভাইস দিয়ে ব্লক করুন, আর ঝুঁকির পণ্যে অগ্রিম নিন।

বিস্তারিত →

এক ক্লিকে কুরিয়ার

Steadfast, Pathao, RedX ও Carrybee: অর্ডার লিস্ট থেকে বুকিং, একসাথে ২৫টি পর্যন্ত, স্ট্যাটাস নিজে থেকে আপডেট।

বিস্তারিত →

বিক্রির ল্যান্ডিং পেজ

অর্ডার ফর্মসহ এক পণ্যের পেজ, কম্বো ও আপসেল, সাথে Facebook Conversions API আর TikTok ট্র্যাকিং।

বিস্তারিত →

বিজ্ঞাপনে আসল বিক্রি কত

Facebook ট্র্যাকিং রিপোর্টে দেখুন কয়টি Purchase গেছে আর তার কয়টি কনফার্ম অর্ডার হয়েছে।

বিস্তারিত →

দোকান আর কাউন্টার একসাথে

বারকোডসহ POS আর ওয়েবসাইট একই স্টক ব্যবহার করে।

বিস্তারিত →

২৩টি ডিজাইন, যখন খুশি বদলান

পেইড প্ল্যানে ২৩টি তৈরি টেমপ্লেটের যেকোনোটি নিন, যখন খুশি বদলান — পণ্য আর অর্ডার যেমন আছে তেমনই থাকে।

বিস্তারিত →

আনলিমিটেড ল্যান্ডিং পেজ

পেইড প্ল্যানে বিজ্ঞাপনের যত দরকার তত ল্যান্ডিং পেজ — তৈরি ডিজাইন থেকে, বা Platinum-এ ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ বিল্ডারে নিজের মতো।

বিস্তারিত →

আপসেল ও কম্বো অফার

চেকআউটে এক টিকে বা অর্ডারের পর এক ট্যাপে বাড়তি পণ্যের অফার দিন, আর "যেকোনো ৩টি ৳৯৯৯"-এর মতো কম্বো বিক্রি করুন, যেখানে কাস্টমার প্রতিটির সাইজ-রং বাছেন।

বিস্তারিত →

টাকায় দাম, কমিশন নেই

ফ্রিতে শুরু; পেইড প্ল্যান ৳৫০০/মাস থেকে। টাকা সরাসরি আপনার নিজের bKash, গেটওয়ে আর কুরিয়ার অ্যাকাউন্টে।

বিস্তারিত →

Sellsull ব্যবহারকারীরা যা বলছেন

আসল গ্রাহকদের রিভিউ — Google থেকে আর সরাসরি পাওয়া — যেমন লিখেছেন তেমনই।

5.0 Google-এ 12টি রিভিউ · সব দেখুন
★★★★★
আমি আমার অনলাইন ব্যবসার জন্য Sellsull ব্যবহার করছি। আমার কাছে Sellsull-এর সবচেয়ে ভালো দিক হলো, খুব সহজেই নিজের একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ব্যবসা পরিচালনা করা যায়। অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ইনভয়েস তৈরি এবং ব্যবসার বিভিন্ন কাজ একই জায়গা থেকে করা যায়, যা আমাদের মতো অনলাইন উদ্যোক্তাদের জন্য অনেক সুবিধাজনক। বিশেষ করে, কম খরচে নিজের ব্র্যান্ডের ওয়েবসাইট দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে। Sellsull টিমের সাপোর্টও আমাদের মতো উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ Sellsull টিমকে, আমাদের মতো উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা এগিয়ে নিতে সাহায্য করার জন্য।
MrilBDSellsull গ্রাহক
★★★★★
Sellsull থেকে Mizu Corporation-এর জন্য eCommerce website service নেওয়ার অভিজ্ঞতা সত্যিই চমৎকার। বিশেষ করে তাদের customer support আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে—যেকোনো সমস্যায় দ্রুত response দেয় এবং সমাধান না হওয়া পর্যন্ত পাশে থাকে।
Mizu CorporationGoogle
★★★★★
Perfect for your business they provide 10/10 customer support always active and will always be there for your business 100000% recommended
Rakib HossainGoogle
★★★★★
I am really love to use their ecommerce website service, They are really helpful and dedicated, highly recommended.
Md FahimGoogle
★★★★★
Still i am very satisfied their communication and service. Response is very much good. Hope they will always try to keep this service and update day by day
Mehedi Hassan RamenGoogle
★★★★★
I am really satisfied to use sellsull for my ecommerce business. They are really helpful and dedicated
md parvezGoogle
★★★★★
really very supportive they are. and service its just boom. strongly recommended
Salam NazmulGoogle
★★★★★
tader after sell service onek valo, more than satisfied
Azim UddinGoogle
★★★★★
very good service
Omar FarukGoogle
FAQ

সেরা ই-কমার্স বিল্ডার: প্রশ্নোত্তর

শুরু করার আগে যা সবাই জানতে চান।

আরও প্রশ্ন দেখুন

বাংলাদেশের সেরা ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার কোনটা?

Facebook আর ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করলে সেরা সেটাই, যেখানে দেশি কুরিয়ার, bKash আর ফেক অর্ডার ঠেকানোর ব্যবস্থা বিল্ট-ইন, দাম টাকায় আর প্রতি বিক্রিতে ফি নেই। Sellsull এর জন্যই তৈরি, আর ফ্রি প্ল্যান আছে। মূলত বিদেশে বিক্রি করলে Shopify, আর নিজের ডেভেলপার থাকলে WooCommerce মানানসই।

বাংলাদেশে কি ফ্রি ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার আছে?

আছে। Sellsull-এ ফ্রি Starter প্ল্যান (১০টি পণ্য, ফ্রি সাবডোমেইন), FrameX-এ মাসে ৩০টি অর্ডারের ফ্রি প্ল্যান, আর Banikh-এ মাসিক ফি নেই, প্রথম ২৫টি অর্ডার ফ্রি। Softune, DeshiCommerce ও Bitcommerz-এ ফ্রি প্ল্যানের বদলে ৭ দিনের ট্রায়াল।

বাংলাদেশে ই-কমার্স ওয়েবসাইট বানাতে কত খরচ?

ওয়েবসাইট বিল্ডারে ফ্রি থেকে মাসে কয়েক হাজার টাকা: Sellsull ৳৫০০ বা ৳১,৫০০, FrameX ৳৫৯৯–৳২,৪৯৯, Softune ৳৯৫০–৳৫,৫৯০, Bitcommerz ৳১,২৯৯–৳৫,৯৯৯। এজেন্সি দিয়ে কাস্টম সাইট বানালে শুরুতেই অনেক বেশি খরচ, সাথে হোস্টিং আর রক্ষণাবেক্ষণ।

কোন বিল্ডারে Steadfast আর Pathao যুক্ত?

Sellsull, FrameX, Softune, Banikh ও Bitcommerz — সবার সাইটে Steadfast আর Pathao-র নাম আছে। Sellsull-এ এর সাথে RedX ও Carrybee, একসাথে ২৫টি অর্ডার বুকিং আর স্ট্যাটাস নিজে থেকে আপডেট।

অনলাইন দোকান বানাতে কি কোডিং জানতে হয়?

না। Sellsull-এ টেমপ্লেট বাছা, পণ্য যোগ করা আর bKash ও কুরিয়ার যুক্ত করা সবই ফর্ম পূরণ করে হয়। ল্যান্ডিং পেজ বিল্ডার ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ।

Shopify বা WooCommerce থেকে কি Sellsull-এ আসা যায়?

হ্যাঁ। Shopify ও WooCommerce থেকে পণ্য, ভ্যারিয়েন্ট, দাম আর ছবি ইমপোর্ট হয়, আর পেইড প্ল্যানে নিজের ডোমেইন যুক্ত করা যায়।

কোন বিল্ডারে আপসেল আর কম্বো অফার আছে?

Sellsull-এ Platinum প্ল্যানে দুটোই আছে: আপসেল (চেকআউটে টিক-বক্স অফার আর অর্ডারের পর এক ট্যাপের অফার) আর কম্বো অফার, যেখানে কাস্টমার প্রতিটির সাইজ-রং বাছেন। FrameX-এ পেইড প্ল্যানে "Order bumps & upsells" উল্লেখ আছে; অন্যদের পেজে উল্লেখ নেই।

পরে কি দোকানের ডিজাইন বদলানো যায়?

হ্যাঁ। Sellsull-এর পেইড প্ল্যানে ২৩টি টেমপ্লেটের মধ্যে যখন খুশি বদলানো যায়; পণ্য, অর্ডার আর সেটিং একই থাকে।

এই তুলনা কীভাবে করা হয়েছে?

অন্য প্ল্যাটফর্মের প্রতিটি দাম ও ফিচার সেই কোম্পানির নিজের ওয়েবসাইট থেকে, উল্লেখ করা তারিখে নেওয়া; লিংক টেবিলের নিচে। যেখানে তাদের পেজে তথ্য নেই, টেবিলে সেটাই লেখা। দাম বদলায়, তাই সিদ্ধান্তের আগে তাদের সাইট দেখে নিন।

নিজে ব্যবহার করে দেখুন

ফ্রি দোকান খুলুন, পণ্য যোগ করুন, কুরিয়ার আর bKash যুক্ত করুন — কোনো কার্ড লাগবে না।

২৪/৭ সাপোর্ট

সাহায্য লাগছে? আমরা পাশে আছি

আমাদের টিম ২৪/৭ প্রস্তুত আপনার প্রশ্নের উত্তর দিতে। যেকোনো সময় যোগাযোগ করুন — বিক্রির যাত্রায় আপনি কখনো একা নন।

যোগাযোগ করুন