- Sellsull
- কুরিয়ার ইন্টিগ্রেশন
- Carrybee
ক্যারিবি কুরিয়ার যুক্ত ই-কমার্স ওয়েবসাইট
ক্যারিবিতে অর্ডার যায় এক ক্লিকে: কাস্টমারের ঠিকানা থেকেই Sellsull সিটি আর জোন বুঝে নেয়, আপনাকে কিছু বাছতে হয় না। একটা বা একসাথে ২৫টা অর্ডার পাঠান — কোনো একটা ঠিকানা না মিললেও বাকিগুলো ঠিকই চলে যায়।
৪ ধাপে Carrybee যুক্ত করুন
একবার সেটআপ করলেই হলো — এরপর প্রতিটা অর্ডার এক ক্লিকে কুরিয়ারে যায়।
যা যা লাগবে
- আপনার ক্যারিবি মার্চেন্ট অ্যাকাউন্ট
- Store ID, Client ID, Client Secret ও Client Context (ক্যারিবি থেকে)
- একটি Sellsull দোকান (ফ্রি প্ল্যানেও চলবে)
API অ্যাক্সেস নিন
ক্যারিবি থেকে Store ID, Client ID, Client Secret ও Client Context নিন।
Sellsull-এ যুক্ত করুন
ড্যাশবোর্ড → Manage Shop → Courier → Carrybee-তে বসিয়ে চালু করুন।
স্ট্যাটাস আপডেট চালু করুন
ওই পাতায় দেখানো Webhook URL ক্যারিবিকে দিন — ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকে ফিরে আসবে।
অর্ডার পাঠান
ডেলিভারি ঠিকানা দেখে নিন (চাইলে ঠিক করুন) আর পাঠান — অথবা ২৫টা পর্যন্ত অর্ডার সিলেক্ট করে একসাথে পাঠান।
কোন কুরিয়ারে কী কী সুবিধা
চারটা কুরিয়ারই Sellsull-এ বিল্ট-ইন। একাধিক কুরিয়ার একসাথে চালু রেখে অর্ডার অনুযায়ী বেছে পাঠাতে পারেন।
| সুবিধা | Steadfast | Pathao | RedX | Carrybee |
|---|---|---|---|---|
| অর্ডার লিস্ট থেকে এক ক্লিকে পাঠানো | ✓ | ✓ | ✓ | ✓ |
| একসাথে পাঠানো (২৫টা পর্যন্ত) | ✓ | ✓ | – | ✓ |
| COD টাকা নিজে বসে যায় | ✓ | ✓ | ✓ | ✓ |
| স্ট্যাটাস নিজে আপডেট (ওয়েবহুক) | ✓ | ✓ | ✓ | ✓ |
| POS থেকে নিজে পাঠানো | ✓ | ✓ | – | – |
| ডেলিভারি এরিয়া | ঠিকানা থেকে | বাছাই ঐচ্ছিক | এরিয়া বাছতে হয় | ঠিকানা থেকে নিজে |
সব কুরিয়ার আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে বুক হয় — চার্জ আর COD-এর টাকা সরাসরি আপনার সাথে। কুরিয়ার ইন্টিগ্রেশন ফ্রি প্ল্যানসহ সব প্ল্যানে আছে।
ক্যারিবি কুরিয়ার যুক্ত ই-কমার্স প্ল্যাটফর্ম কোনটা?
Sellsull-এ ক্যারিবি বিল্ট-ইন। ক্যারিবির API তথ্য যুক্ত করে এক ক্লিকে অর্ডার পাঠান — কাস্টমারের ঠিকানা থেকেই সিটি আর জোন বুঝে নেয় — অথবা একসাথে ২৫টা পর্যন্ত।
ক্যারিবি কোনো ঠিকানা চিনতে না পারলে?
ওই অর্ডারটা যায় না, আর কোনটা কেন যায়নি তা দেখিয়ে দেয়; বাকি অর্ডারগুলো ঠিকই চলে যায়। ঠিকানা ঠিক করে আবার পাঠান।
ভুল করে একই অর্ডার দুবার চলে যেতে পারে?
না। যে অর্ডার একবার ক্যারিবিতে গেছে, সেটা আবার পাঠাতে দেয় না — তাই ডুপ্লিকেট পার্সেল হয় না।
Carrybee API key কোথায় পাব?
আপনার Carrybee মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে লাগবে: Store ID, Client ID, Client Secret ও Client Context (ক্যারিবি থেকে)। তারপর Sellsull-এ ড্যাশবোর্ড → Manage Shop → Courier → Carrybee-এ বসিয়ে চালু করুন।
Carrybee webhook কী, কোথায় বসাব?
Webhook হলো একটা লিংক, যেখানে Carrybee পার্সেলের স্ট্যাটাস পাঠায়। Sellsull-এ Manage Shop → Courier → Carrybee পাতায় আপনার Webhook URL দেখায়; সেটা Carrybee-এর webhook সেটিংয়ে দিলে ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকেই অর্ডারে আপডেট হয়।
Carrybee API ব্যবহার করতে কি কোড লিখতে হবে?
না। Sellsull আগে থেকেই Carrybee API যুক্ত করে রেখেছে। একবার তথ্যগুলো বসালেই অর্ডার লিস্ট থেকে অর্ডার পাঠানো যায়, কোনো কোডিং বা ডেভেলপার লাগে না।
অন্য কুরিয়ার
আজই Carrybee দিয়ে অর্ডার পাঠান
ফ্রি দোকান খুলুন, কুরিয়ার যুক্ত করুন, আর কপি-পেস্টের ঝামেলা ছাড়াই অর্ডার পাঠান।
দোকান খুলুন