1. Sellsull
  2. কুরিয়ার ইন্টিগ্রেশন
  3. Paperfly
Paperfly × Sellsull

পেপারফ্লাই কুরিয়ার যুক্ত ই-কমার্স ওয়েবসাইট

পেপারফ্লাই যুক্ত হয় শুধু মার্চেন্ট প্যানেলের ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে — আলাদা API Key চাইতে হয় না। অর্ডার খুলুন, ঠিকানা দেখে নিন, ওজন দিন আর পাঠান; COD টাকা নিজে বসে যায়, ট্র্যাকিং নম্বর অর্ডারেই সেভ হয়, আর Webhook চালু থাকলে ডেলিভারি, ক্যানসেল বা রিটার্ন হলে অর্ডারের স্ট্যাটাস নিজে থেকে বদলে যায়।

৪ ধাপে Paperfly যুক্ত করুন

একবার সেটআপ করলেই হলো — এরপর প্রতিটা অর্ডার এক ক্লিকে কুরিয়ারে যায়।

যা যা লাগবে

  • আপনার পেপারফ্লাই মার্চেন্ট অ্যাকাউন্ট
  • মার্চেন্ট প্যানেলের ইউজারনেম (মার্চেন্ট কোড) ও পাসওয়ার্ড
  • একটি Sellsull দোকান (ফ্রি প্ল্যানেও চলবে)
  1. মার্চেন্ট অ্যাকাউন্ট রাখুন

    পেপারফ্লাই মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকলে খুলে নিন।

  2. Sellsull-এ যুক্ত করুন

    ড্যাশবোর্ড → Manage Shop → Courier → Paperfly-তে ইউজারনেম ও পাসওয়ার্ড দিন, "সংযোগ যাচাই করুন" চাপুন, তারপর চালু করুন।

  3. অর্ডার পাঠান

    অর্ডার → Send to courier → Paperfly: ঠিকানা দেখে নিন, ওজন দিন আর পাঠান।

কোন কুরিয়ারে কী কী সুবিধা

পাঁচটা কুরিয়ারই Sellsull-এ বিল্ট-ইন। একাধিক কুরিয়ার একসাথে চালু রেখে অর্ডার অনুযায়ী বেছে পাঠাতে পারেন।

সুবিধা Steadfast Pathao RedX Carrybee Paperfly
অর্ডার লিস্ট থেকে এক ক্লিকে পাঠানো ✓ ✓ ✓ ✓ ✓
একসাথে পাঠানো (২৫টা পর্যন্ত) ✓ ✓ – ✓ –
COD টাকা নিজে বসে যায় ✓ ✓ ✓ ✓ ✓
স্ট্যাটাস নিজে আপডেট (ওয়েবহুক) ✓ ✓ ✓ ✓ ✓
POS থেকে নিজে পাঠানো ✓ ✓ – – –
ডেলিভারি এরিয়া ঠিকানা থেকে বাছাই ঐচ্ছিক এরিয়া বাছতে হয় ঠিকানা থেকে নিজে ঠিকানা থেকে

সব কুরিয়ার আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে বুক হয় — চার্জ আর COD-এর টাকা সরাসরি আপনার সাথে। কুরিয়ার ইন্টিগ্রেশন ফ্রি প্ল্যানসহ সব প্ল্যানে আছে।

FAQ

Paperfly নিয়ে প্রশ্ন

শুরু করার আগে যা সবাই জানতে চান।

আরও প্রশ্ন দেখুন
উত্তর পাননি? সরাসরি আমাদের জিজ্ঞেস করুন।

পেপারফ্লাই কুরিয়ার যুক্ত ই-কমার্স প্ল্যাটফর্ম কোনটা?

Sellsull-এ পেপারফ্লাই বিল্ট-ইন। মার্চেন্ট প্যানেলের লগইন দিয়ে যুক্ত করুন আর এক ক্লিকে COD টাকাসহ অর্ডার পাঠান।

পেপারফ্লাইতে কি একসাথে অনেক অর্ডার পাঠানো যায়?

এখনো না — পেপারফ্লাইতে অর্ডার একটা একটা করে যায়। একসাথে (২৫টা পর্যন্ত) পাঠাতে স্টেডফাস্ট, পাঠাও আর ক্যারিবি সাপোর্ট করে।

অর্ডারের স্ট্যাটাস কি নিজে থেকে আপডেট হয়?

হ্যাঁ, Sellsull-এর কুরিয়ার সেটিংসে দেখানো Webhook URL আর Secret Key পেপারফ্লাইতে বসানোর পর — ডেলিভারি, ক্যানসেল বা রিটার্ন হলে অর্ডারের স্ট্যাটাস নিজে থেকে বদলে যায়।

Paperfly API key কোথায় পাব?

আপনার Paperfly মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে লাগবে: মার্চেন্ট প্যানেলের ইউজারনেম (মার্চেন্ট কোড) ও পাসওয়ার্ড। তারপর Sellsull-এ ড্যাশবোর্ড → Manage Shop → Courier → Paperfly-এ বসিয়ে চালু করুন।

Paperfly webhook কী, কোথায় বসাব?

Webhook হলো একটা লিংক, যেখানে Paperfly পার্সেলের স্ট্যাটাস পাঠায়। Sellsull-এ Manage Shop → Courier → Paperfly পাতায় আপনার Webhook URL দেখায়; সেটা Paperfly-এর webhook সেটিংয়ে দিলে ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকেই অর্ডারে আপডেট হয়।

Paperfly API ব্যবহার করতে কি কোড লিখতে হবে?

না। Sellsull আগে থেকেই Paperfly API যুক্ত করে রেখেছে। একবার তথ্যগুলো বসালেই অর্ডার লিস্ট থেকে অর্ডার পাঠানো যায়, কোনো কোডিং বা ডেভেলপার লাগে না।

অন্য কুরিয়ার

Steadfast Sellsull-এ স্টেডফাস্ট কুরিয়ার যুক্ত করুন: এক ক্লিকে বা একসাথে ২৫টা অর্ডার পাঠান, COD টাকা নিজে বসে যায়, ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকেই আপডেট হয়। বিস্তারিত → Pathao Sellsull-এ পাঠাও কুরিয়ার যুক্ত করুন: এক ক্লিকে বা একসাথে ২৫টা অর্ডার বুকিং, COD নিজে বসে যায়, ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকে আপডেট — সব প্ল্যানে। বিস্তারিত → RedX Sellsull-এ RedX যুক্ত করুন: অর্ডার পাতা থেকেই সঠিক এরিয়া আর COD টাকাসহ পার্সেল বুক করুন, ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকে ফিরে আসবে। বিস্তারিত → Carrybee Sellsull-এ ক্যারিবি যুক্ত করুন: ঠিকানা থেকেই ডেলিভারি এরিয়া বুঝে নেয়, একটা বা একসাথে ২৫টা অর্ডার পাঠান, স্ট্যাটাস নিজে থেকে আপডেট হয়। বিস্তারিত → ফ্রড চেক পাঠানোর আগে কাস্টমারের কুরিয়ার হিস্টরি দেখে ফেক অর্ডার আটকান। বিস্তারিত →

আজই Paperfly দিয়ে অর্ডার পাঠান

ফ্রি দোকান খুলুন, কুরিয়ার যুক্ত করুন, আর কপি-পেস্টের ঝামেলা ছাড়াই অর্ডার পাঠান।

দোকান খুলুন
সাপোর্ট

সাহায্য লাগছে? আমরা পাশে আছি

আমাদের টিম ২৪/৭ প্রস্তুত আপনার প্রশ্নের উত্তর দিতে। যেকোনো সময় যোগাযোগ করুন — বিক্রির যাত্রায় আপনি কখনো একা নন।