1. Sellsull
  2. কুরিয়ার ইন্টিগ্রেশন
কুরিয়ার বিল্ট-ইন

কুরিয়ার ইন্টিগ্রেশন, এক ক্লিকে

স্টেডফাস্ট, পাঠাও, RedX আর ক্যারিবি — চারটাই Sellsull-এ বিল্ট-ইন। নিজের কুরিয়ার অ্যাকাউন্ট যুক্ত করুন, অর্ডার লিস্ট থেকেই পার্সেল বুক করুন, COD টাকা নিজে বসে যাবে আর ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকে ফিরে আসবে।

আপনার কুরিয়ার বেছে নিন

প্রতিটা কুরিয়ার কীভাবে যুক্ত করবেন আর কী কী করা যায় — ধাপে ধাপে।

Steadfast Sellsull-এ স্টেডফাস্ট কুরিয়ার যুক্ত করুন: এক ক্লিকে বা একসাথে ২৫টা অর্ডার পাঠান, COD টাকা নিজে বসে যায়, ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকেই আপডেট হয়। কীভাবে যুক্ত করবেন → Pathao Sellsull-এ পাঠাও কুরিয়ার যুক্ত করুন: এক ক্লিকে বা একসাথে ২৫টা অর্ডার বুকিং, COD নিজে বসে যায়, ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকে আপডেট — সব প্ল্যানে। কীভাবে যুক্ত করবেন → RedX Sellsull-এ RedX যুক্ত করুন: অর্ডার পাতা থেকেই সঠিক এরিয়া আর COD টাকাসহ পার্সেল বুক করুন, ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকে ফিরে আসবে। কীভাবে যুক্ত করবেন → Carrybee Sellsull-এ ক্যারিবি যুক্ত করুন: ঠিকানা থেকেই ডেলিভারি এরিয়া বুঝে নেয়, একটা বা একসাথে ২৫টা অর্ডার পাঠান, স্ট্যাটাস নিজে থেকে আপডেট হয়। কীভাবে যুক্ত করবেন →

কুরিয়ার তুলনা

Sellsull-এ কোন কুরিয়ারে কী কী করা যায়।

সুবিধা Steadfast Pathao RedX Carrybee
অর্ডার লিস্ট থেকে এক ক্লিকে পাঠানো ✓ ✓ ✓ ✓
একসাথে পাঠানো (২৫টা পর্যন্ত) ✓ ✓ – ✓
COD টাকা নিজে বসে যায় ✓ ✓ ✓ ✓
স্ট্যাটাস নিজে আপডেট (ওয়েবহুক) ✓ ✓ ✓ ✓
POS থেকে নিজে পাঠানো ✓ ✓ – –
ডেলিভারি এরিয়া ঠিকানা থেকে বাছাই ঐচ্ছিক এরিয়া বাছতে হয় ঠিকানা থেকে নিজে

সব কুরিয়ার আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে বুক হয় — চার্জ আর COD-এর টাকা সরাসরি আপনার সাথে। কুরিয়ার ইন্টিগ্রেশন ফ্রি প্ল্যানসহ সব প্ল্যানে আছে।

FAQ

কুরিয়ার ইন্টিগ্রেশন নিয়ে প্রশ্ন

শুরু করার আগে যা সবাই জানতে চান।

আরও প্রশ্ন দেখুন

অনলাইন দোকানে কুরিয়ার ইন্টিগ্রেশন কীভাবে করব?

Sellsull-এ ড্যাশবোর্ড → Manage Shop → Courier-এ গিয়ে আপনার কুরিয়ারের (স্টেডফাস্ট, পাঠাও, RedX বা ক্যারিবি) API তথ্য বসান আর চালু করুন। একই পাতায় দেখানো Webhook URL কুরিয়ারের প্যানেলে দিলে ডেলিভারি স্ট্যাটাসও নিজে থেকে ফিরে আসবে। কোনো ডেভেলপার লাগে না।

একাধিক কুরিয়ার একসাথে ব্যবহার করা যায়?

হ্যাঁ। একাধিক কুরিয়ার চালু রেখে প্রতিটা অর্ডার কোন কুরিয়ারে যাবে তা আলাদা করে বেছে নিতে পারেন — যেমন ঢাকার ভেতরে একটা, বাইরে আরেকটা।

কুরিয়ার ইন্টিগ্রেশনের জন্য কি আলাদা টাকা লাগে?

না। কুরিয়ার ইন্টিগ্রেশন Sellsull-এর সব প্ল্যানে আছে, ফ্রি Starter প্ল্যানেও। ডেলিভারি চার্জ আগের মতোই কুরিয়ার আপনার অ্যাকাউন্ট থেকে নেয়।

ফেক অর্ডার কুরিয়ারে যাওয়ার আগে কীভাবে ধরব?

প্রতিটা অর্ডারের Fraud Check বোতাম (Professional প্ল্যান থেকে) এক চাপে কাস্টমারের কুরিয়ার হিস্টরি দেখায় — কতগুলো পার্সেল নিয়েছে আর কতগুলো ফেরত দিয়েছে। সন্দেহজনক নম্বর, IP বা ডিভাইস ব্লকও করা যায়।

কপি-পেস্ট ছাড়াই অর্ডার পাঠান

ফ্রি দোকান খুলুন আর আজই আপনার কুরিয়ার যুক্ত করুন।

দোকান খুলুন
২৪/৭ সাপোর্ট

সাহায্য লাগছে? আমরা পাশে আছি

আমাদের টিম ২৪/৭ প্রস্তুত আপনার প্রশ্নের উত্তর দিতে। যেকোনো সময় যোগাযোগ করুন — বিক্রির যাত্রায় আপনি কখনো একা নন।

যোগাযোগ করুন